প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৫ অগাস্ট ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে ভ্রান্ত তথ্য, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি সবাইকে গুজব ও ভ্রান্ত তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

রোববার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে ওয়াকফ হিসাব নিরীক্ষক, চট্টগ্রাম।

ধর্ম উপদেষ্টা বলেন, “চন্দ্রনাথ পাহাড়ে কোনো ধরনের মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ গুজব।” তিনি আরও জানান, সীতাকুণ্ড প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পাহাড়টি দেশের একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত জরুরি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে, চন্দ্রনাথ পাহাড়ে মন্দির-সংলগ্ন এলাকায় মসজিদ নির্মাণ হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ ছড়ালেও সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দেন খালিদ হোসেন।

তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি যেন জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়, সে লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অনিয়ম ও দখলদারিত্ব রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রমও চালু রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০