প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলুর দাম ধস, লোকসানে নীলফামারীর কৃষক ও ব্যবসায়ীরা

নীলফামারীর সৈয়দপুরে আলুর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। খুচরা বাজারে কেজিপ্রতি আলু এখন বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়, যেখানে গত বছর একই সময়ে দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। মৌসুমের শেষ প্রান্তে এসেও দাম না বাড়ায় চাষিদের আশাভঙ্গ হয়েছে।

কৃষকদের হিসাবে, মাঠে আলু উৎপাদনে কেজিপ্রতি খরচ পড়ছে গড়ে ১৮ থেকে ২০ টাকা। হিমাগারে সংরক্ষণ, বস্তা, পরিবহন ও অন্যান্য খরচ যোগ করলে তা দাঁড়াচ্ছে প্রায় ৩০ টাকার বেশি। কিন্তু বাজারে বিক্রি করতে হচ্ছে তার চেয়েও কম দামে, ফলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

সৈয়দপুরের কয়েকটি হিমাগার ঘুরে দেখা গেছে, সেখানে কর্মচাঞ্চল্য নেই বললেই চলে। শেডগুলো ফাঁকা, আর বাজারে আলুর চাহিদাও তেমন নেই। কামারপুকুর এলাকার কৃষক হোসেন আলী বলেন, “এক কেজি আলু তুলতে আমার খরচই হচ্ছে প্রায় ৩০ টাকা। অথচ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। লোকসান ছাড়া কোনো উপায় নেই।”

একই পরিস্থিতির কথা জানালেন আলু ব্যবসায়ী তোফায়েল আজম। তার ভাষায়, “ভেবেছিলাম মৌসুমের শেষদিকে দাম বাড়বে, কিন্তু হিমাগারে এখনো আমার ২০০ বস্তা আলু আটকে আছে। ক্রেতা নেই, দামও নেই।”

হিমাগার মালিকরা জানান, অক্টোবরের শুরুতে নতুন মৌসুমের আলু চাষ শুরু হবে। প্রায় ৬০ দিনের মধ্যে নতুন আলু বাজারে উঠলে পুরোনো আলু বিক্রি আরও কঠিন হয়ে পড়বে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর এখনো ৮০ থেকে ৮৫ শতাংশ আলু হিমাগারে মজুত অবস্থায় পড়ে আছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, “যদি সরকারিভাবে আলু কেনা হয়, তবে কৃষকরা কিছুটা হলেও উপকৃত হবেন। এখনো সে বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তবে এ অবস্থায় আগামী মৌসুমে আলুর চাষ কমে আসতে পারে। আমরা কৃষকদের পরিকল্পিত চাষাবাদের পরামর্শ দিচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০