প্রধান সংবাদ
Northmail24 Team
৯ অক্টোবর ২০২৫, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধে শাবল-রডের আঘাতে দুই পা ভাঙল জহির উদ্দিনের

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:, বাপ্পি
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জহির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে গেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং পামুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পামুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির উদ্দিন ও একই এলাকার মধু মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। ঘটনার দিন দুপুরে জহির উদ্দিন ঘাস কেটে সাইকেলে বাড়ি ফেরার সময় মধু মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রীরা মিলে তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে শাবল ও রড দিয়ে তাকে পেটানো হলে জহিরের দুই পা ভেঙে যায় এবং একটি পা ঝুলে পড়ে।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় জহিরকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জহিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর হামলাকারী মধু ও তার ছেলে মানিক নিজেরাও আহত হওয়ার দাবি করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে স্থানীয়রা জানান, নিজেদের দোষ আড়াল করতে তারা নাটক সাজিয়ে নিজেরাই নিজেদের আঘাত করেছেন। এমনকি মানিক নিজেই ব্লেড দিয়ে কপালে কেটে হাসপাতালে আসে বলেও অভিযোগ ওঠে।

স্থানীয়দের ভাষ্য, “যেখানে জহিরকে একা পেয়ে তারা নির্মমভাবে পেটায়, সেখানে তাদের ওপর পাল্টা হামলার প্রশ্নই আসে না।”

এ সময় খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধু ও মানিককে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”

এদিকে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০