প্রধান সংবাদ
Northmail24 Team
৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আওয়ামী লীগ নেতার দখলে সড়ক; সংস্কারকাজ বন্ধ, বিক্ষোভ–মানববন্ধন

সাব্বির হোসেন , নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং তার পরিবারের দখলে থাকা সড়কের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাবে তারা প্রায় ৬০ মিটার সড়ক জোরপূর্বক দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, যার কারণে সড়ক সম্প্রসারণ ও সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ডোমার পৌরশহরের ডিবি মোড় থেকে চান্দিনাপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই পাশে কয়েকশ মানুষ মানববন্ধনে অংশ নেন। ‘ভুক্তভোগী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এক ঘণ্টার এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ১৫৫ মিটার দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের এই সড়কটি ডোমার পৌর এলাকা ছাড়াও আশপাশের ইউনিয়নের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র প্রধান পথ। সড়কটি ব্যবহার করে একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশটি মাদ্রাসা এবং একটি সরকারি ক্লিনিকে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন।

বক্তারা অভিযোগ করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সড়কের প্রায় ৬০ মিটার জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন। ফলে সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে এবং জনভোগান্তি চরমে পৌঁছেছে।

এদিকে ডোমার পৌরসভা সম্প্রতি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কাজ শুরু করলেও অবৈধ দখলমুক্ত না হওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী দ্রুত সড়কটি দখলমুক্ত করে সংস্কার ও ড্রেন নির্মাণ কার্যক্রম পুনরায় শুরুর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একই দাবিতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। বক্তব্য দেন ব্যবসায়ী আনোয়ার হোসেন, সোহেল রানা, হামিদুল ইসলাম, ওলিয়ার রহমান, আনিছুর রহমান, মো. রতন, সাজু ইসলাম এবং সাবেক ইউপি সদস্য সুমন ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০