প্রধান সংবাদ
Northmail24 Team
৩ জানুয়ারী ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ভিসা প্রতারক জামাইয়ের গাড়িচাপায় শ্বশুর নিহত, জামাই গ্রেপ্তার

সাব্বির হোসেন , নীলফামারী :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণার সঙ্গে জড়িত এক জামাইয়ের গাড়িচাপায় শ্বশুর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাই আবু তাহেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম এনতাজুল (৬৫)। তিনি ওই গ্রামের আজগার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে এনতাজুলের মেয়ে পরকীয়ার সম্পর্কের জেরে আবু তাহেরের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেনে নেননি নিহত এনতাজুল। বিয়ের পর তিনি জানতে পারেন, তার জামাই আবু তাহের ভিসা প্রতারণার সঙ্গে জড়িত।
এ নিয়ে শুক্রবার জুমার নামাজের আগে আবু তাহের তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে আবু তাহের জোরপূর্বক স্ত্রীকে একটি গাড়িতে তুলে নিজে গাড়ি চালিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় শ্বশুর এনতাজুল গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে আবু তাহের তাকে গাড়িচাপা দেন। এতে ঘটনাস্থলেই এনতাজুল মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আবু তাহেরকে আটক করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান,
“গাড়িচাপায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে স্কুল প্রাঙ্গণে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নীলফামারীতে জুনিয়র স্কলারশিপে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পঞ্চগড়ে ২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধা সীমান্তে আটক ভারতীয় নাগরিক

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

১১

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৩

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১৫

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৬

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৮

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৯

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

২০