প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ জানুয়ারী ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে আজ। এর আগে ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তবে দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানিয়েছে, ওই দিন স্থগিত হওয়া ম্যাচগুলোর টিকিটের টাকা ফেরত দেওয়া হবে এবং ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আজই আয়োজন করা হবে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট কিনেছিলেন, তারা সেই টিকিট দিয়েই আজ খেলা উপভোগ করতে পারবেন। আজ দুপুর ২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খেলবে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স।
এদিকে সূচি পরিবর্তনের প্রভাব পড়েছে পরবর্তী ম্যাচগুলোতেও। আজ ও আগামীকাল (১৭ জানুয়ারি) নির্ধারিত ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ১৬ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। ওই দিনই শেষ হবে লিগপর্বের সব খেলা।
পরিবর্তন এসেছে প্লে-অফের সময়সূচিতেও। লিগপর্ব শেষে খেলোয়াড়দের বিশ্রামের কথা বিবেচনায় রেখে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে ২০ জানুয়ারিতে। তবে ২১ জানুয়ারির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের দ্বাদশ আসরের।
টিকিট ফেরত প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, যারা ১৫ জানুয়ারির ম্যাচের টিকিট কিনেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহকারীরা সেখান থেকেই রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রয়োজনে দর্শকদের +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০