প্রধান সংবাদ
Northmail24 Team
১ এপ্রিল ২০২৬, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

নিজস্ব প্রতিবেদক: রকি

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী মিজানুর রহমান চৌধুরী শামীম। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তির পর অ্যাডভোকেট শামীম সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

পেশাগত জীবনে তিনি জেলা আইনজীবী সমিতির তিনবারের সহ-সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার দুইবারের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় মহলে তার এই নিয়োগে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং জেলা পরিষদের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০