প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রকি

কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন কলেজের শিক্ষকবৃন্দও।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাত। বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী।

বক্তারা শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম মিরাত বলেন, “একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নন—এটি অত্যন্ত উদ্বেগজনক। খাইরুল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তার ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত।”

এ সময় প্রভাষক সোলায়মান আলী বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কর্মরত শিক্ষকেরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১১

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১২

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১৩

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১৪

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১৫

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৬

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৮

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

২০