প্রধান সংবাদ
Northmail24 Team
২৬ এপ্রিল ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ তুহিনুর রহমান নয়ন নীলফামারী জেলা প্রতিনিধি :

২৫ এপ্রিল, শনিবার ২০২৬ ইং

জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সমন্বয়ে “সাংবাদিক ঐক্য পরিষদ”  গঠিত হয়েছে। জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে সাংবাদিক ঐক্য পরিষদ গঠনের মতবিনিময় সভা জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি  নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফী বলেন- প্রয়োজনীয় পড়াশোনার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে সচেতন হওয়া। সাংবাদিকতার মান উন্নয়নে পেশাগতভাবে সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের উত্তরাঞ্চল এই ক্ষেত্রে ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে।
এমপি মহোদয় সাংবাদিকগনের যে কোনো সমস্যা সংসদে উপস্থাপনের প্রয়োজন হলে তাকে তা জানানোর অনুরোধ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, সাংবাদিকগন রাষ্ট্রের গুরুত্বপুর্ন চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত ও সঠিক ট্রাকে চালাতে হলে সাংবাদিক ও সংবাদপত্রের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সাংবাদিকগন যে কোনো তথ্যের প্রয়োজনে আমার কাছে এলে আইনী বাধা না থাকলে আমার অফিস সাথে সাথেই সেই তথ্য প্রদান করে এবং আমার অফিস এ বিষয়ে সবসময়ই সচেতন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার সেকেন্ড অফিসার জনাব আবু হাসান,  জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী, জলঢাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মাহবুবর রহমান মনি, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব রাশেদুজ্জামান সুমন, জলঢাকা সাংবাদিক সংস্থার সভাপতি জনাব রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব গোলাম রব্বানী ডলার, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজে’র সভাপতি জনাব মাহমুদ আল-হাছান সহ সকল সাংবাদিকবৃন্দ।
সভাশেষে জলঢাকা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন মাননীয় সংসদ সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফী। জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানকে আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মাহবুবর রহমান মনিকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে সভায় জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১০

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১২

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৩

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৫

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৬

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১৭

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১৮

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১৯

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

২০