প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুর তত্ত্বাবধায়কের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে মোসাদ্দেক হোসেন (৪৮) নামের এক পুকুর তত্ত্বাবধায়কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের করমজি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক হোসেন মঙ্গলপুর গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে। প্রায় ২৫ বছর ধরে তিনি করমজি গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের একটি বাণিজ্যিক পুকুরের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো সেদিনও মোসাদ্দেক হোসেন পুকুর পাহারায় নিয়োজিত ছিলেন। রাতের দিকে তিনি পাহারার ঘরের গ্রিলের দরজা বন্ধ করতে গেলে, সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে দরজায় স্পর্শ লাগে এবং তা বিদ্যুতায়িত হয়ে যায়। দরজায় হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দরজার সঙ্গে আটকে পড়েন।

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এসে পাশের ঘরের মূল সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তখন মোসাদ্দেক দরজা থেকে ছিটকে পুকুরে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাঁকে মোটরসাইকেলে করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০