প্রধান সংবাদ
Northmail24 Team
৪ জুন ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর হাটবাজারে র‌্যাবের তৎপরতা, জাল টাকা রোধে বুথ স্থাপন

নীলফামারী জেলার বিভিন্ন হাটবাজারে অপ্রীতিকর ঘটনা ও জাল টাকা লেনদেন রোধে কঠোর নজরদারির পাশাপাশি সক্রিয় তৎপরতা চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে জাল টাকা সনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলার ঐতিহ্যবাহী ঢেলাপীর হাট পরিদর্শনে যান সিপিসি-২ র‌্যাব-১৩, নীলফামারী কোম্পানি কমান্ডার মেজর মীর ইসতিয়াক আমীন। তাঁর সঙ্গে ছিলেন স্কোয়াড কমান্ডার এএসপি শেখ মাহফুজার রহমান এবং র‌্যাব সদস্য আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যরা।পরিদর্শনকালে তাঁরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ বুথের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা।সিপিসি-২ র‌্যাব-১৩, নীলফামারী কোম্পানি কমান্ডার মেজর মীর ইসতিয়াক আমীন জানান, বাজারে জনসাধারণের নিরাপত্তা ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে ঈদকে কেন্দ্র করে হাটে ভিড় বাড়ায় জাল টাকা লেনদেনের ঝুঁকি বাড়ে, যা প্রতিরোধে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।র‌্যাবের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহভাজন যেকোনো ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০