প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় সাবেক এমপি তুহিনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে আলহাজ্ব প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে ডিমলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মাঠে ক্যাম্পটির উদ্বোধন করেন তুহিন নিজে।
ডিসট্রেসড অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)-এর সহায়তায় আয়োজিত ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক হাজারের বেশি রোগীকে চোখের ছানি অপারেশন, চশমা বিতরণ ও অন্যান্য চক্ষু সেবা প্রদান করেন সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা এবং তুহিনের কন্যা ডা. আরিফা ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,
“চোখের সমস্যায় অনেক মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে অন্ধত্ব বরণ করেন। আমাদের এই উদ্যোগ তাদের জন্যই। আমি চাই, কেউ যেনো বিনা চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাতে না হয়।”
তিনি আরও বলেন,
“বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে মৌলিক পরিবর্তন আনাই হবে আমাদের অগ্রাধিকার।”
অনুষ্ঠান শেষে ইনস্টিটিউট কর্তৃপক্ষের পক্ষ থেকে তুহিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০