প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক এখানে তো কিছুর একটা না খেলে থাকা যাবেনা
১ জুলাই ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করলো এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি রংপুরে শুরু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পদযাত্রার সূচনা করেন দলের কেন্দ্রীয় নেতারা।

পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুঃখ-যন্ত্রণার কথা শোনেন এনসিপি নেতারা। তারা প্রতিশ্রুতি দেন, শহীদের ত্যাগ কখনো বৃথা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং তাসনিম জারা প্রমুখ।

কবর জিয়ারত শেষে সকাল ১১টা ৩০ মিনিটে পদযাত্রা রওনা দেয় গাইবান্ধা অভিমুখে। সেখানে পথসভা শেষে এনসিপি নেতাকর্মীরা শহীদ আবু সাঈদের আত্মদানের স্থান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আরেকটি পথসভায় অংশ নেবেন।

পরে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ স্থানে—পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে পথসভা ও গণসংযোগ করবেন নেতারা।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য দেবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

১০

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

১২

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

১৩

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১৪

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১৫

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১৬

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৭

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৮

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৯

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

২০