প্রধান সংবাদ
তোমার প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে অসহায় এক কৃষকের জমি দখলের চেষ্টা

নীলফামারীর ডোমারে অসহায় কৃষক কেশব চন্দ্র বর্মনের জমি জোর করে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক প্রভাবশারীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা নিমোজখানা এলাকায় শিমলতরী প্রইমারী স্কুল সংলগ্ন।
অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকার মৃত জয়দেব চন্দ্রের ছেলে কেশব চন্দ্র বর্মন পৌত্রিক সুত্রে জমি প্রাপ্ত হয়ে বাপ দাদার আমল থেকে ভোগ দখল করে আসছে।
পাশের গ্রাম মোজাহারের ডাঙ্গা এলাকার আবু তালেবের ছেলে আব্দুল আজিজের সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধীক বার থানা প্রশাসন ও এলাকার গণ্যমাণ্যগণ শালিশ ও বৈঠক বসিয়ে তা সমাধান করে দেন। বিরোধ মিটিয়ে সেই থেকে ভাল ভাবেই চলছে তাদের দিনকাল। আবারো পূর্বের জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে আব্দুল আজিজ ও তার ছেলে ফারুক, মারুফ সহ তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাওয়ার টিলার দিয়ে কেশব চন্দ্র বর্মনের জমিতে জোরপূর্বক হালচাষ করে বাঁেশর খুটি গেড়ে দেয় আব্দুল আজিজ এবং তার বাহিনী । কেশব চন্দ্র ও তার পরিবারের লোকজন বাঁধা নিষেধ করতে গেলে প্রতিপক্ষরা লাঠি শোট নিয়ে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করে বলে কেশব চন্দ্র অভিযোগ করেন।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কেশবের ২ ভাইয়ের কাছ থেকে জমি কিনেছি, কিন্তু তারা আমাকে অন্যত্র জমি দেখিয়ে দিয়েছে। তাই আমি দাগ অনুযায়ী আমার খরিদকৃত জমি হালচাষ দিয়ে নিজে বুঝে নিয়েছি। আমি অন্যায় ভাবে কারো জমিতে যায়নি।
এ বিষয়ে পৌত্রিক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অসহায় কৃষক কেশব চন্দ্রের পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০