প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

পেঁপে আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি পরিচিত ও পুষ্টিকর ফল। গরমের দিনে ঠান্ডা পেঁপে, নাশতায়, সালাদ কিংবা স্মুদিতে—সবখানেই এর ব্যবহার চোখে পড়ে। সহজপাচ্য হওয়া, মিষ্টি স্বাদ ও নানা স্বাস্থ্যগুণের কারণে অনেকেই পেঁপেকে ‘প্রাকৃতিক ওষুধ’ হিসেবে বিবেচনা করেন।
পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি ও ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাচক এনজাইম প্যাপাইন। এসব উপাদান হজমশক্তি বাড়াতে, রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করতে এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে। তবে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে—কাঁচা পেঁপে ভালো, নাকি পাকা পেঁপে?
এ বিষয়ে দিনাজপুরের রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার তার এক লেখায় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
তিনি জানান, কাঁচা পেঁপেতে প্যাপাইন এনজাইম ও ভিটামিন সি-এর পরিমাণ বেশি থাকে, যা হজমশক্তি বাড়াতে কার্যকর। অন্যদিকে পাকা পেঁপেতে রয়েছে বেশি পরিমাণে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের যত্নে সহায়ক। ক্যালরির দিক থেকেও পার্থক্য রয়েছে—কাঁচা পেঁপেতে ক্যালরি কম, পাকা পেঁপেতে তুলনামূলক বেশি।
পুষ্টিবিদের মতে, যাদের ডায়াবেটিস রয়েছে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য কাঁচা পেঁপে পাকা পেঁপের চেয়ে বেশি উপকারী।
কীভাবে খাবেন কাঁচা পেঁপে
কাঁচা পেঁপে সাধারণত সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। মাংস রান্নার সময় এটি ব্যবহার করলে মাংস দ্রুত নরম হয়, কারণ এতে থাকা প্যাপাইন এনজাইম মাংস গলাতে সাহায্য করে। এছাড়া সালাদ বা আচার হিসেবেও কাঁচা পেঁপে খাওয়া যায়।
কারা খাবেন না কাঁচা পেঁপে
তবে সবার জন্য কাঁচা পেঁপে নিরাপদ নয় বলে সতর্ক করেছেন পুষ্টিবিদ লিনা আক্তার। তার মতে—
গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে এড়িয়ে চলা উচিত, কারণ এটি জরায়ু সংকোচন সৃষ্টি করতে পারে
হৃৎস্পন্দনজনিত সমস্যা আছে এমন ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে
কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে
হাইপোথাইরয়েডিজমে আক্রান্তরা বেশি পরিমাণে খেলে আয়োডিন শোষণে সমস্যা হতে পারে
কিডনিতে পাথর থাকলে অতিরিক্ত কাঁচা পেঁপে না খাওয়াই ভালো
সব মিলিয়ে, পেঁপে স্বাস্থ্যকর হলেও কাঁচা ও পাকা—দুটিই খাওয়ার আগে নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনায় রাখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১০

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১১

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১২

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৩

১৪

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৫

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৬

১৭

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০