প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ষা শুরুতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু ও করোনা সংক্রমণ

বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। একই সময়ে করোনা সংক্রমণও বাড়ছে সমানতালে, যা জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ জুন পর্যন্ত জেলায় মোট ৪০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭১ জন নগরবাসী এবং ২২৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। শুধু জুন মাসের প্রথম ২৪ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন, যাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, সরকারি জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ক্লিনিকে মোট ৪০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া অনেকে বাসায় থেকেই সুস্থ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুর রব জানান, বর্তমানে করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া—এই তিনটি ভাইরাসজনিত রোগ একসঙ্গে দেখা যাচ্ছে। উপসর্গ প্রায় এক হওয়ায় রোগ নির্ণয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুর জটিলতা খুব একটা দেখা যায়নি এবং অধিকাংশ রোগী চিকিৎসায় দ্রুত সেরে উঠছেন।

করোনার দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, করোনার সংক্রমণ কিছুটা বেশি হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, “মানুষ সচেতন হলে সংক্রমণ সহজেই রোধ করা সম্ভব।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিদিন সকাল ও বিকেলে প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইড ওষুধ ছিটাচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সিটি করপোরেশনের মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহী জানান, যেসব এলাকায় বেশি রোগী শনাক্ত হচ্ছে, সেখানে বাড়তি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। জুলাইয়ের শুরু থেকে মশার প্রজননস্থল ধ্বংসের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমরা যে ওষুধ ব্যবহার করছি, তা কার্যকর। আশা করছি, এ বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১০

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১১

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১২

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৩

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৫

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১৬

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৭

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৮

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৯

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

২০