প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধির৷ নীরা
১৩ জুলাই ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প কর্মসংস্থান, আসছে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় একটি বিস্তৃত ও সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে দ্বীপে পর্যটন নির্ভরতার বদলে স্থানীয়দের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় পর্যটকদের কাছ থেকে ‘পরিবেশ সংরক্ষণ ফি’ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকায় পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্থানীয়দের জন্য বিকল্প কর্মসংস্থান

উপদেষ্টা জানান, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার অংশ হিসেবে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা আগামী আগস্ট থেকে শুরু হবে। প্রাথমিকভাবে ৫০০ পরিবারকে প্রকল্পের আওতায় আনা হবে। এসব পরিবারকে হাঁস-মুরগি পালন, চিপস উৎপাদন, কৃষি প্রশিক্ষণসহ নানা কার্যক্রমে দক্ষ করে তোলা হবে। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় সেন্টমার্টিনে দুইজন কৃষি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তা বাড়াবে মৎস্য অধিদপ্তর।

পরিবেশ রক্ষায় নেওয়া হচ্ছে ‘সংরক্ষণ ফি’

সভায় সিদ্ধান্ত হয়, সেন্টমার্টিন ভ্রমণকারী পর্যটকদের কাছ থেকে ‘পরিবেশ সংরক্ষণ ফি’ আদায় করা হবে। এ ফি সংগ্রহের দায়িত্ব থাকবে স্থানীয় ইউনিয়ন পরিষদের ওপর। এই অর্থ দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যয় করা হবে। তবে এখনো ফি-এর নির্ধারিত পরিমাণ নির্ধারণ হয়নি।

প্লাস্টিক বন্ধে কার্যকর উদ্যোগ

পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী অক্টোবর মাসের পর থেকে সেন্টমার্টিনে ‘সিঙ্গেল ইউজ’ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হবে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ বিষয়ে আগেভাগে জানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বিকল্প উপকরণ ব্যবহার করার আহ্বান জানানো হবে।

প্রকল্প ব্যয় ও পরিকল্পনা

পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম জানান, বিকল্প কর্মসংস্থানের এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা। সভায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) একটি ব্যবস্থাপনা পরিকল্পনা উপস্থাপন করে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ফাহমিদা খানম ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০