প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ুবান্ধব কৃষির বার্তা নিয়ে দেবীগঞ্জে শুরু স্মার্ট কৃষি মেলা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে টেকসই প্রযুক্তি ও জ্ঞান ছড়িয়ে দিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলা-২০২৫।

সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে আমাদের কৃষিকে হতে হবে আরও আধুনিক ও পরিবেশবান্ধব। এ মেলার মাধ্যমে কৃষকদের সামনে নতুন প্রযুক্তি ও অভিযোজন কৌশল তুলে ধরা হবে।”

মেলায় ১০টি স্টলে প্রদর্শন করা হচ্ছে জলবায়ু সহনশীল ফসল, আধুনিক কৃষি যন্ত্রপাতি, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা, জৈব সার ও বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত নানা প্রযুক্তি।

স্থানীয় কৃষক-কৃষাণীরা মেলায় ব্যাপক আগ্রহ নিয়ে অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাকছে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও বিশেষজ্ঞ পরামর্শ সেশন, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১০

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১১

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১২

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১৩

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১৪

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৫

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৭

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৮

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৯

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

২০