প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধ
১৫ জুলাই ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরের শেষ নাগাদ: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে প্রকল্পটির মাঠপর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান,
“তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। দুই দেশকেই এতে রাজি করাতে হচ্ছে। অগ্রগতি ইতোমধ্যে আশাব্যঞ্জক পর্যায়ে রয়েছে। আমরা আমাদের জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করেছি।”

তিনি আরও বলেন,
“চীনের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব নিয়ে মাঠপর্যায়ে পাঁচ দফা আলোচনা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সরকার চূড়ান্ত মতামত তৈরি করেছে। আগামী ১৭ জুলাই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।”

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও জানান,
“মাঠপর্যায়ের মতামত যুক্ত করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং ইকোনমিক রিলেশনস ডিভিশন (ইআরডি)-এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চীন সেটি বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দেবে। সব প্রক্রিয়া শেষ করে চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।”

পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০