প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ভিসা প্রতারক গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সেলিম মিয়া (৪০) নামে এক ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার সেলিম মিয়া একই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে।

জানা গেছে, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির ভিসা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল। অসহায় মানুষদের ফাঁদে ফেলে সে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সেনা ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত। অভিযান শেষে প্রতারক সেলিমকে থানায় সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার সেলিমের বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা রয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, বিদেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের বিরুদ্ধে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০