প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের এবং এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির অবস্থান করছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১২ মিনিট পরই দুর্ঘটনার কবলে পড়ে।

বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা বাড়ে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট যুক্ত হয়। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান এখনো চলমান।

আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে সমন্বয়ের জন্য দায়িত্বে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ঘটনার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল একদিনের শোক ঘোষণা করেন। মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত কমিটি গঠনসহ ঘটনার কারণ জানতে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১০

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১১

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১২

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১৩

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৪

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৫

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৬

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৭

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৮

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৯

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

২০