প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টা’য়
দেবীগঞ্জ বিজয় চত্বর সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেবীগঞ্জ উপজেলা শাখা। এছাড়া এই মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, “দেশের লাখ লাখ শিক্ষার্থী কিন্ডারগার্ডেনে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। তারা যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে সুযোগ অব্যাহত রাখা সরকারের নৈতিক দায়িত্ব।”

বক্তারা আরো বলেন, “দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৬০ টি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় আছে তারা প্রতিবছর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এবার হঠাৎ সরকার  বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশ না নেওয়ার পরিপত্র প্রকাশ করে যা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক।” মানববন্ধনে প্রায় দেড় হাজারের বেশী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেয়।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের উপজেলার সভাপতি মো: মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন,  শিক্ষক প্রতিনিধি এ,কে আজাদ, কবিতা রানী সাহা, অবিনাশ চন্দ্র রায় প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১০

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১১

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১২

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৩

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৪

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৮

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

২০