প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৭ জুলাই ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুঁড়ি কমাতে শুধু পেটের ব্যায়াম নয়, দরকার সমন্বিত শরীরচর্চা

শরীরের মেদ সাধারণত প্রথম নজরে পড়ে পেটের অংশে, তবে এটি শুধুমাত্র ভুঁড়ির আশপাশেই জমে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অংশে, এমনকি ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ঘিরেও জমে থাকে এই অতিরিক্ত চর্বি। বিশেষজ্ঞদের মতে, দেহের গভীরে জমে থাকা এই ‘ভিসারাল ফ্যাট’ বা অভ্যন্তরীণ চর্বি শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর। কারণ এটি চোখে না পড়লেও দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য বিপজ্জনক রোগের ঝুঁকি বাড়িয় দেয় “শুধু পেটের বিশেষ কিছু ব্যায়াম করলেই মেদ কমবে—এই ধারণা ঠিক নয়। বরং পুরো শরীরের ক্যালরি খরচ করতে হবে, যাতে শরীর সামগ্রিকভাবে সাড়া দেয়।”

শুধু পেট নয়, পুরো শরীরের ব্যায়াম জরুরি

বিশেষজ্ঞরা বলেন, পেটের পেশি শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের অ্যাব এক্সারসাইজ—যেমন ক্রাঞ্চ, প্ল্যাঙ্ক, সিট-আপ, হুলা হুপ ইত্যাদি উপকারী হলেও এগুলো এককভাবে মেদ কমাতে পারে না। এগুলো করলে পেট কিছুটা টানটান লাগতে পারে, তবে ভিসারাল ফ্যাট কমানোর জন্য কার্ডিও ও ক্যালরি বার্নিং এক্সারসাইজ জরুরি।

যেসব ব্যায়াম কার্যকর

পেটের মেদ কমাতে হলে দৈনন্দিন অভ্যাসে অন্তর্ভুক্ত করা উচিত—

জগিং বা দৌড়ানো

দ্রুত হাঁটা

সাইক্লিং ও সাঁতার

দড়িলাফ ও ভারোত্তোলন

হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (HIIT)—যেখানে তীব্র ও হালকা ব্যায়ামের পর্যায়ক্রম চলে

শুরু করবেন যেভাবে

ডা. তাসনোভা মাহিন পরামর্শ দেন, “ব্যায়াম শুরু করার আগে শরীরের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা করতে হবে। একবারে কঠিন ব্যায়ামে না গিয়ে হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে সময় ও তীব্রতা বাড়ান। সম্ভব হলে একজন প্রশিক্ষকের পরামর্শ নেওয়াই ভালো।”

সুস্থ ও স্লিম থাকার জন্য শুধু নির্দিষ্ট অংশের ব্যায়ামের ওপর নির্ভর না করে, সারা শরীরের জন্য কার্যকর ব্যায়াম বেছে নেওয়াই সবচেয়ে ভালো পন্থা। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুমও রাখতে হবে নিয়মিত রুটিনে।

সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত। ব্যক্তিগত পরামর্শের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১০

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১২

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৪

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৫

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৬

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৭

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৯

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

২০