প্রধান সংবাদ
Northmail24 Team
৬ মার্চ ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার (৬ মার্চ) দেবীগঞ্জ পৌর শহরের ইক্বরা মডেল মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে রমজানের তাৎপর্য, সংযমের শিক্ষা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাসান রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সদস্য ও ইক্বরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ শেখ ফরিদ, সংগঠনের সাধারণ সম্পাদক লালচান বাদশা, প্রচার সম্পাদক রাসিনুর রাসিন, কার্যকরী সদস্য ইয়াসিন আলী, জয়, মোশারফসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভার্থী বন্ধুরা। এছাড়াও ইক্বরা মডেল মাদ্রাসার শিক্ষকবৃন্দ এ আয়োজনে সম্পৃক্ত ছিলেন।

আলোচনা পর্বে উপদেষ্টা শেখ ফরিদ বলেন, “রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরের সংযমের মাধ্যমেই একজন মুমিন প্রকৃত তাকওয়া অর্জন করতে পারেন। আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলনই রমজানের মূল বার্তা।”

উপদেষ্টা হাসান রায়হান বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের এই মানবিক কার্যক্রম মানুষের ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে দেবীগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, “এই ইফতার মাহফিল কেবল ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার এক সুন্দর উদ্যোগ।” তিনি ভবিষ্যতে শুভসংঘের সামাজিক, সেবামূলক ও কল্যাণধর্মী কার্যক্রম আরও বিস্তৃত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে সংগঠনের অগ্রগতি ও সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মাদ্রাসার সামনে চলাচলরত পথচারী, দিনমজুর ও ভ্যানচালকদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।

আয়োজনটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০