প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১ অগাস্ট ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের শুল্ক কমিয়ে ২০ শতাংশ করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফার শুল্ক আলোচনার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর আগে এই হার ছিল ৩৭ শতাংশ, যা পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছিল।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “২০ শতাংশ শুল্কহার আমাদের জন্য একটি স্বস্তিদায়ক অগ্রগতি। এতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি প্রতিযোগিতামূলক থাকবে বলে আমরা আশাবাদী। তবে আমরা আশা করেছিলাম, এই হার আরও কিছুটা কম হতে পারত।”

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নতুন শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এতে আরও বলা হয়, শুধু বাংলাদেশ নয়—ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ফিলিপাইন, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও মিয়ানমারসহ একাধিক দেশের ওপর নতুন পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

এই তালিকায় ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও ফিলিপাইনের ওপর ২০ শতাংশ, কম্বোডিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ এবং মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যে সাম্প্রতিক উত্তেজনা ও প্রতিযোগিতামূলক নীতির অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০