প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩ অগাস্ট ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

রাজধানীতে চলমান বিভিন্ন কর্মসূচি ও জনসমাগমকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনগণের ভোগান্তি কমাতে ডিএমপির পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী,
মগবাজার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে যানবাহনগুলোকে শাহবাগ অভিমুখে না গিয়ে সোজা সামনে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন যেন মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগে না গিয়ে, সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী পথে চলাচল করে, সেই আহ্বান জানানো হয়েছে।

টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং-এ পৌঁছানো যানবাহনকে শাহবাগ অভিমুখে না গিয়ে আবার নীলক্ষেত বা দোয়েল চত্বর ক্রসিং হয়ে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া,

শহীদ মিনার সংলগ্ন সড়ক ও

সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথগুলো যথাসম্ভব পরিহারের অনুরোধ করা হয়েছে।

এই পরিস্থিতিতে এইচএসসি এবং বিসিএস পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

জনসাধারণকে সাময়িক এই পরিবর্তনে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন, যাতে নগরবাসীর দৈনন্দিন যাত্রা সহজ ও নিরাপদ থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১০

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১১

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১২

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১৩

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১৪

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৫

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৭

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৮

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৯

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

২০