প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৫ অগাস্ট ২০২৫, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হলো সব স্পিলওয়ে

অতিরিক্ত পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের সব স্পিলওয়ে। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে এই স্পিলওয়েগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, হ্রদে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের জন্য সচল রয়েছে কেন্দ্রটির ৫টি ইউনিট, যেগুলো থেকে সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিঃসরণ হচ্ছে। স্পিলওয়ে ও বিদ্যুৎ ইউনিট মিলিয়ে বর্তমানে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। এসব পানি শেষ পর্যন্ত কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে পৌঁছায়।

এদিকে, সোমবার বিকেলে একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যে কোনো সময় স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০