প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৮ অগাস্ট ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামের ১০০ বিদ্যালয়ে স্টারলিংক: ই-লার্নিংয়ে নতুন দিগন্ত

আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে ১০০টি বিদ্যালয়ে এই স্যাটেলাইটভিত্তিক সেবা দেওয়া হবে, যাতে পাহাড়ি শিক্ষার্থীরা দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পেয়ে অনলাইনভিত্তিক আধুনিক শিক্ষার সুযোগ পায়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থীরা শহরের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে। এতে শিক্ষার মানে বৈষম্য কমে আসবে এবং শিক্ষার্থীরা প্রযুক্তিতে দক্ষ হয়ে প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে পারবে।

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা তাঁর মূল লক্ষ্য। এজন্য স্যাটেলাইটভিত্তিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি প্রকৌশল কলেজ, নার্সিং কলেজ, অনাথালয় এবং ছাত্রাবাস নির্মাণের উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।

উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, পাহাড়ি জনগণ দেশের মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে চায়। উন্নয়নের সব সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি কাপ্তাই হ্রদের সম্ভাবনার কথাও তুলে ধরে বলেন, এই জলাশয়কে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করা সম্ভব। বিশেষ করে মাছ আহরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

১০

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

১২

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

১৩

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১৪

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১৫

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১৬

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৭

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৮

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৯

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

২০