প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, সাগর আলী
৮ অগাস্ট ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা কালে ১১ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোররাতে অভিযান চালিয়ে এইসব নারীকে আটক করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর শুকানী বিওপি।

৫৬ বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির দুটি আভিযানিক দল অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৪২/১-এস এর প্রায় ৬০০ গজ অভ্যন্তরে আমজোয়ানী এলাকায় ভোর ৪টার দিকে তারা ভারতে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃত নারীদের বাড়ি যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর এবং ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়। তারা দালালদের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দালাল চক্রের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকায় ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। আটককৃত নারীরা হলেন ফুলসুরাত (৬০), রোজিনা খাতুন (৩৫), সেলিনা বেগম (২৫), চুমকি খাতুন (২৫), হাসনা হেনা খাতুন (৩০),রোজিফা (৩২), মিনা খাতুন (২৪), বন্যা খাতুন (২৪),রুপা খানম (২৫), শাবানা বেপারী (২৭) এবং সালেহা খাতুন (৪০)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান, মানবপাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১০

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১১

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১২

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৩

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৪

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৮

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

২০