প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
১৬ অগাস্ট ২০২৫, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৎ লোক নির্বাচিত হলে দেশে দুর্নীতি থাকবে না : জামায়াত প্রার্থী মুন্তাকিম

সৎ লোক নির্বাচিত হলে দেশে দুর্নীতি থাকবে না : জামায়াত প্রার্থী

নীলফামারীর কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার পুটিমারির খোকার বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ, পুটিমারি ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুন্তাকিম বলেন, “সৎ লোক নির্বাচিত হলে সমাজে দুর্নীতি থাকবে না। ইসলামি অনুশাসন ছাড়া সুদ-ঘুষ, মাদক ও ব্যভিচার বন্ধ করা সম্ভব নয়। আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসনই পারে জনগণকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে।”

তিনি আরও বলেন, “আমরা কারও চোখ রাঙ্গানিকে ভয় পাই না। চাঁদাবাজ, ভোট চোর, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. আব্দুল লতিফ। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ ও রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুটিমারি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুরুন্নবী ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১০

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

১১

টানা চারদিন পর সোনার দাম কমেছে

১২

১৩

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

১৫

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

১৬

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

১৭

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

১৮

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

১৯

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

২০