প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৯ অগাস্ট ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে কমছে পেঁয়াজের দাম, খুশি ক্রেতারা

কয়েকদিনের ঊর্ধ্বমুখী বাজারের পর দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে মাত্র দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিতে কমেছে ১৫ টাকা।

রোববার (১৭ আগস্ট) হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে যেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

পেঁয়াজ কিনতে আসা স্থানীয় বাসিন্দা মাসুম হোসেন বলেন, “দিন দিন সব কিছুর দাম বেড়ে গেছে। এরমধ্যে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছিলাম। দুদিন আগে ৭৫ টাকা দিয়ে কিনতে হলেও আজ ৬৫ টাকায় পেয়েছি। দাম আরও কমলে আমাদের মতো ক্রেতাদের জন্য ভালো হবে।”

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের জানান, ভারত থেকে আমদানির খবরে বাজারে প্রভাব পড়েছে। তিনি বলেন, “দুদিন আগে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা দরে। আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। দাম কমেছে ১০-১৫ টাকা। যদি ভারত থেকে বেশি পরিমাণ পেঁয়াজ আসে তবে দাম আরও কমতে পারে।”

অন্যদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বর্তমানে সীমিত সংখ্যক ব্যবসায়ীকে আইপি (ইমপোর্ট পারমিট) দেওয়া হয়েছে। প্রতিদিন মাত্র ৩০ টন আমদানির অনুমতি থাকায় ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পাঁচটি প্রতিষ্ঠান মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৩০ টন করে আমদানি করতে পারবে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সততা বাণিজ্যলায়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স এবং জগদীশ চন্দ্র রায়।

দাম কমায় আপাতত স্বস্তি ফিরলেও বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ও পর্যাপ্ত আমদানি জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১০

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১২

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৩

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৫

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৭

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৮

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১৯

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

২০