প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
১৯ অগাস্ট ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অবস্থিত “মেসার্স মোজাম্মেল ট্রেডার্স”- এ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত দামে প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১,৩৫০ টাকা হলেও, ওই প্রতিষ্ঠানটি প্রতি বস্তা ১,৮৫০ টাকায় বিক্রি করছিল। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মিতভাবে বিক্রির জন্য ভুক্তোভোগী একজন কৃষকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে।

অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এসময় সেনাবাহিনীর একটি দল এবং দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি ভর্তুকির সুবিধা যেন ন্যায্যমূল্যে পেতে পারি, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১০

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১১

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১২

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৩

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৪

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৫

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৬

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৭

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৮

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০