প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩১ অগাস্ট ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মাগরিবের নামাজ শেষে আসমা আক্তার ঘরের ভেতরে নামাজ শেষে জায়নামাজে বসেছিলেন। কিছুক্ষণ পর তার ছেলের স্ত্রী ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী এবং তিন ছেলের জননী।

স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডের সময় ঘরে তিনি একাই ছিলেন। পরিবারের সদস্যরা পরে তার মরদেহ দেখতে পান।”

তেলিখালী পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মো. এনামূল হক বলেন, “কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।”

ভাণ্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।”

অপ্রত্যাশিত এ হত্যাকাণ্ডে গ্রামজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০