প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
৩১ অগাস্ট ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের সাহায্যে সৎ বাবার ধর্ষণের শিকার মেয়ে,আটক দুই

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে নিজ মায়ের সহায়তায় ১০ মাস ধরে আটকে রেখে এক ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এঘটনায় দুজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এরআগে গতকাল রাতে ভুক্তভোগীর মামা বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন- নিতাই পানিয়াল পুকুর গাংবের এলাকার আসাদুল মিস্ত্রির ছেলে রশিদুল ইসলাম (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী আঁখি আক্তার নাসরিন (২৮)।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা নাসরিন চার বছর আগে প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে দুই সন্তানসহ রশিদুল ইসলামকে বিয়ে করেন। তাকে বিয়ে করার পর রশিদুলের প্রথম স্ত্রী থাকার কারণে নাসরিনকে সন্তানসহ উপজেলা ব্রাক অফিসের পাশে ভাড়া বাসায় রাখতেন। পরে তিনি ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সে রাজি না হওয়ার কারণে তার মা নাসরিনসহ ভুক্তভোগীকে মারধর করেন । পরে জোরপূর্বক ১০ মাস ধরে ভুক্তভোগীকে আটকে রেখে ধর্ষণ করে আসছিলেন রশিদুল ইসলাম । এতে ভুক্তভোগী দুই মাসের গর্ভবতী হলে তার গর্ভপাত করাতে ঔষধ সেবন করালে সে গুরুতর অসুস্থ হয়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আবারও জোরপূর্বক ধর্ষণ করেন রশিদুল ইসলাম।
আরও জানা যায়, ভুক্তভোগী বাহিরে বের হতে চাইলে তারা তাকে জোরপূর্বক রুমের মধ্যে আটকে রাখেন। এতে গতকাল ভুক্তভোগীর মামা বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। এসময়ে ভুক্তভোগী তার মামাকে সবকিছু খুলে বললে তারা থানায় এসে মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে।
এবিষয়ে ভুক্তভোগীর মামা সোহাগ ইসলাম বলেন, আমার ভাগিনীকে ১০ মাস ধরে আটকে রেখে তার নিজ মায়ের সহায়তায় সৎ বাবা ধর্ষণ করে আসছিলেন। ৫ মাস আগে সে গর্ভধারণ করলে তাকে ঔষধ সেবন করিয়ে গর্ভপাত করা হয় এসময়ে সে গুরুতর অসুস্থ হয়। আমরা ভুক্তভোগীকে কখনো একা পাইনি সে সব সময়ই চিন্তিত থাকতো। পরে বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে আমি তাকে জিজ্ঞেস করলে সে সবকিছু খুলে বলে। পরে আমি থানায় এসে মামলা দায়ের করি। এবিষয়ে দেশবাসীর কাছে বিচার চাই, সবাই সহায়তা করে দোষীদের যেন বিচার করা হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মায়ের সহায়তায় সৎ বাবা একটি মেয়েকে ১০ মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয় । আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০