প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি , বাপ্পি
৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশা চালকের স্ত্রীর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোছাঃ হোসনে আরা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হোসনে আরা ওই এলাকার মোঃ রহিদুল ইসলামের স্ত্রী। রহিদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ জানায়, অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন রহিদুল ইসলাম। গতকাল রবিবার রাতে অটোভ্যান চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে রহিদুল ইসলামের স্ত্রী হোসনে আরা প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষে চার্জে দেওয়া অটোভ্যানটি চার্জ থেকে খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে আটকা পড়েন তিনি। পরে আহত অবস্থায় ছিটকে যান ঘরের এক কোনে। শব্দ পেয়ে এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, নিহত হোসনে- আরা অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করা গিয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০