প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ উপজেলা বিজয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হারেছ, সাধারণ সম্পাদক আব্দুল বারেক শাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা মহিলা দলের আহবায়ক লিপি আক্তার, সদস্য সচিব সাজেদা আক্তার বানু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিতু আক্তার, জামিলা খাতুন, ইতি আক্তার, পৌর মহিলা দলের আহবায়ক গোলাপি আক্তার, সদস্য সচিব নিশি আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১০

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১১

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১২

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৩

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৫

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১৬

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৭

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৮

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৯

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

২০