প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। হল সংসদসহ মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জন। ভোটার তালিকায় আছেন ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী।

ভিপি পদে আলোচনায় চার প্রার্থী

কেন্দ্রীয় সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন আলোচিত প্রার্থী—

শেখ সাদী (ছাত্রদল সমর্থিত প্যানেল), বাংলা বিভাগ, ৪৮তম ব্যাচ

আরিফউল্লাহ (শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট), ফার্মেসি বিভাগ, ৪৭তম ব্যাচ

আরিফুজ্জামান উজ্জ্বল (শিক্ষার্থী ঐক্য ফোরাম), মার্কেটিং বিভাগ, ৪৭তম ব্যাচ

আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন), সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ৪৭তম ব্যাচ

এদের মধ্যে কেউ জুলাই আন্দোলনে, কেউ আবার গণঅভ্যুত্থান ও বিভিন্ন ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার কারণে আলাদা পরিচিতি তৈরি করেছেন।

ভোটগ্রহণের ব্যবস্থা

২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্বে আছেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমানসংখ্যক সহকারী। ভোট হবে ওএমআর ব্যালট পদ্ধতিতে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় থাকবে বিশেষ ব্যবস্থা।

নিরাপত্তা ও নজরদারি

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১,২০০ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন আছেন। পাশাপাশি স্থাপন করা হয়েছে প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা। দায়িত্বে থাকবেন প্রক্টর, জ্যেষ্ঠ শিক্ষক, নিরাপত্তা কর্মকর্তা ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

হল সংসদ নির্বাচন

হল সংসদে মোট ৩১৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৪৩ জন। এর মধ্যে ১২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তবে ৬৫টি পদে কোনো প্রার্থী নেই। বিশেষ করে ছাত্রী হলগুলোতে প্রার্থী সংকট তীব্র— ১৩ নম্বর ছাত্রী হলে একাই ১২টি পদ ফাঁকা রয়েছে।

প্রশাসনের প্রত্যাশা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান আশা প্রকাশ করেছেন, নতুন জাকসু শিক্ষার্থী-শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০