প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
২০ সেপ্টেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণের ঘটনায় দোষী কণিক রায় (১৫)–এর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিজয় চত্বরে এলাকাবাসী ও প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডি-এর আয়োজনে মানববন্ধনে সর্বস্তরের মানুষ ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধীরা কোনোভাবেই ছাড় পেতে পারে না। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ধর্ষক কণিক রায়কে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর পরিবারের নিরাপত্তা দিতেও জোর দাবি জানান তারা।

এর আগে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত ১৭ সেপ্টেম্বর বুধবার বাড়ির পাশে হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে গাড়ি ও চকলেট কেনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ফাতেমাকে (৫) ধর্ষণ করে প্রতিবেশী কণিক রায় (১৫)। ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পরিবারের লোকজন কান্নার শব্দ শুনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

প্রথমে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কণিক রায় কে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এদিকে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর বাবা ও স্বজনদের উদ্দেশে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম কুরুচিপূর্ণ ও হুমকিমূলক ভাষায় কথা বলেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি জানার পর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ওই চিকিৎসককে শোকজ নোটিশ দিয়েছেন। মানববন্ধনে বক্তারা ওই চিকিৎসকের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন—আগামী ২৪ ঘণ্টার মধ্যে কণিক রায়কে গ্রেপ্তার করা না হলে দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় অবরোধ ও শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

📞 ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০