প্রধান সংবাদ
Northmail24 Team
২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের ৩০ ঘর ভস্মীভূত

আবুল হাশেম নীলফামারী।

নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পূর্ব তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই গোটা গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রাখা ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে পাশের আরও অন্তত ২০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অঃদা:) সাহিদুল ইসলাম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনি। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ চলছে। তবে ঘটনাস্থলে অন্তত ১৭টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চারটি ঘর, ধান-চাল, নগদ টাকা—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব জানি না।”

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। অবিলম্বে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০