প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভেজাল কীটনাশক বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অপরাধে একজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব,প্রিতম সাহা,এ সময় দেখা যায়, দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল কীটনাশক মজুদ রাখা হয়েছে এবং ব্যবসায়ী কোনো ধরনের অনুমোদন ছাড়াই সেগুলো বিক্রি করছেন। এতে কৃষকরা প্রতারিত হওয়ার পাশাপাশি ফসলেরও মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে।

পরে মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষি খাতে ভেজাল ও নিম্নমানের কীটনাশক ব্যবহার করলে ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। কৃষকদের সঠিক মানের কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের অভিযান আরও জোরদার হলে কৃষকরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।”

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০