প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ-ভারত লড়াই আজ

এশিয়া কাপের সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

ভারত যদিও টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে, তবুও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বলেন, “আমরা জানি, বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে। তারা নতুন ধাঁচের টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে, সামনে আক্রমণাত্মক ব্যাটসম্যান নামায় এবং প্রতিপক্ষকে চাপে রাখে। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”

এ সময় বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ২০ রানে ৩ উইকেট তুলে নিয়ে দলকে এগিয়ে দেন ফিজ।

টেন ডেসকাট বলেন, “মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন বোলার। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। আইপিএলেও দারুণ খেলেছে। নিঃসন্দেহে সে বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র।”

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের এই লড়াই। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। জয় পেলে ফাইনালের পথ আরও উজ্জ্বল হবে বাংলাদেশের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১০

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১১

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১২

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৩

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৪

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০