
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা তিন ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভাতে যায়। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও চারটি ইউনিট যোগ দেয়। ঝুটের গুদামের পাশেই থাকা নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের কিছু অংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, গুদামের বিপুল পরিমাণ মালামাল, ঢেউটিন এবং স্কুলের কয়েকটি কক্ষ আগুনে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
মন্তব্য করুন