প্রধান সংবাদ
Northmail24 Team
২ অক্টোবর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধ বয়সেও ঘানি টেনে সংসার চালাচ্ছেন অসহায় মুস্তাকিম দম্পতি

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
বৃদ্ধ বয়সে যখন অন্যরা সন্তান-সন্ততির ভরসায় দিন কাটান, তখন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের মুস্তাকিম দম্পতিকে, মুস্তাকিন (৭৩)ও স্ত্রী সকিনা বেগম (৬৮)গরুর বদলে নিজের শরীর দিয়ে ঘানি টেনে সংসার চালাতে হচ্ছে।

অসুস্থ দেহ, বয়সের ভার ও ন্যূনতম আয়ের সীমাবদ্ধতা—সবকিছুর মাঝেই তারা প্রতিদিন নতুন করে লড়াই শুরু করেন। ভোর থেকে বিকেল পর্যন্ত ঘানি টেনে দিনে মাত্র সোয়া লিটার সরিষার তেল ও কিছু খৈল উৎপাদন করেন। তেল-খৈল বিক্রি করে যা আয় হয়, তাতে কোনোরকমে সংসারের চাকা ঘোরে। তাদের দৈনিক গড় আয় মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা।

মুস্তাকিম দম্পতির সংসারে তিন ছেলে ও চার মেয়ে। কিন্তু সন্তানরা আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের দুই ছেলে প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। অন্যদিকে তালাকপ্রাপ্ত দুই মেয়ে আবার বাবার সংসারে ফিরে আসায় অভাবের চাপ বেড়েছে বহুগুণে।

কাঁপা হাতে ঘানি টেনে হাঁপাতে হাঁপাতে মুস্তাকিম বলেন,
“গরুর জায়গায় এখন আমি নিজেই ঘানি টানি। সমাজসেবা অফিস থেকে একবার গরু সহায়তা পেয়েছিলাম, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় বিক্রি করতে হয়। আরেকটি গরু মেয়ে বিয়ের সময় যৌতুক দিতে গিয়ে দিতে হয়েছে। এখন খেয়ে না খেয়েই কোনোমতে বেঁচে আছি।”

বৃদ্ধ এই দম্পতির সামান্য পৈত্রিক ভিটায় জোড়াতালির টিনের ছাপড়ায় একমাত্র জীবিকা হয়ে দাঁড়িয়েছে এই ঘানি। বয়সের ভারে জর্জরিত হয়েও শেষ বয়সে একটু শান্তি বা নিশ্চিন্ততার ছায়া নেই তাদের জীবনে।

মানবিক সহানুভূতি ও সহযোগিতা পেলে হয়তো তারা শেষ জীবনে স্বস্তির কিছু দিন কাটাতে পারবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা জানান, “ইতিপূর্বে সমাজসেবা অফিস ও স্থানীয়ভাবে তাকে দুটি গরু সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে আবারও সরেজমিনে গিয়ে সহায়তার ব্যবস্থা করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০