প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক নীরা,
১২ অক্টোবর ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের বিষয়ে আগামী সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জকসু সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

জকসু নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, “আগামী সোমবার মন্ত্রণালয়ে জকসু নিয়ে একটি বৈঠক হবে। সেখানে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিশ্ববিদ্যালয় থেকে নীতিমালা সংশ্লিষ্ট কমিটির দুজন প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন।”

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন।

এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। তারও আগে, গত ১৭ সেপ্টেম্বর প্রশাসন জকসুর রোডম্যাপ প্রকাশ করে, যা আইন পাস হওয়ার পর কার্যকর করা হবে বলে জানানো হয়।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

১০

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

১২

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

১৩

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১৪

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১৫

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১৬

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৭

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৮

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৯

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

২০