প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি, বাপ্পি
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী দেবীগঞ্জ উপজেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচিতে অংশ নেন।

দিনব্যাপী জেলা পরিষদ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— উপজেলা পরিষদ চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, প্রস্ফুটন সংঘ, শহীদ সাজু লাইব্রেরি, নবনির্মিত কনফারেন্স রুম, এবং অফিসার্স ক্লাবের সংস্কারকাজের উদ্বোধন।

এছাড়া জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন বিতরণ করেন এবং ময়নামতির চর সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন। একই দিনে জেলা পরিষদের প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরু ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

দিনশেষে জেলা প্রশাসক দেবীগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০