প্রধান সংবাদ
Northmail24 Team
৪ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রোমে আসছে ‘Always Use Secure Connections’ ফিচার

নিজস্ব সংবাদদাতা, নীরা:

২০২৬ সালে আরও এক ধাপ এগোবে অনলাইন নিরাপত্তা

গুগল ক্রোমে যোগ হচ্ছে নতুন নিরাপত্তা ফিচার ‘Always Use Secure Connections’, যা ব্যবহারকারীদের অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশের আগে সতর্ক করবে। গুগলের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে ক্রোমের ১৫৪তম সংস্করণে এই ফিচারটি চালু হবে।

নতুন এই ফিচার চালু থাকলে, কোনো ওয়েবসাইট যদি নিরাপদ HTTPS সংযোগ না ব্যবহার করে, তবে ক্রোম আগে থেকেই সতর্কবার্তা দেখাবে এবং ব্যবহারকারীর কাছ থেকে প্রবেশের অনুমতি নেবে।

গুগলের মতে, অনিরাপদ (HTTP) ওয়েবসাইটে প্রবেশ করলে হ্যাকাররা সহজেই তথ্য চুরি করতে পারে কিংবা ক্ষতিকর কনটেন্ট পাঠাতে পারে, যা ব্যক্তিগত ডেটা ফাঁস, ফিশিং আক্রমণ বা ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।

তবে ক্রোম বারবার একই ওয়েবসাইটে সতর্কবার্তা দেখাবে না। কোনো ব্যবহারকারী যদি নির্দিষ্ট একটি অনিরাপদ সাইট নিয়মিত ব্যবহার করেন, তাহলে পরবর্তী সময়ে আর সেই সতর্কতা দেখা যাবে না। কিন্তু নতুন বা অপরিচিত সাইটে প্রবেশের সময় ব্রাউজার আবারও সতর্ক করবে।

ব্যবহারকারীরা চাইলে এই ফিচারটি শুধুমাত্র পাবলিক ওয়েবসাইটের জন্য বা ব্যক্তিগত নেটওয়ার্কসহ সব সাইটের জন্য চালু রাখতে পারবেন। যদিও ব্যক্তিগত নেটওয়ার্ক তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারটি সক্রিয় রাখার পরামর্শ দিয়েছে গুগল।

বর্তমানে ইন্টারনেটের প্রায় ৯৫–৯৯% ওয়েবসাইটই HTTPS ব্যবহার করছে, যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০–৪৫ শতাংশ। ফলে অধিকাংশ ব্যবহারকারীর জন্য নতুন পরিবর্তনটি বড় কোনো ঝামেলা তৈরি করবে না।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে গুগল ‘HTTPS Upgrade’ ফিচার চালু করেছিল, যা ওয়েবপেজের ভেতরের অনিরাপদ HTTP লিংক স্বয়ংক্রিয়ভাবে HTTPS-এ রূপান্তর করে দেয়।

এছাড়া গুগল জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসে ক্রোমের ১৪৭তম সংস্করণে ‘Enhanced Safe Browsing’ ফিচারের মাধ্যমে একশ কোটি ব্যবহারকারীর জন্য নিরাপদ সংযোগ চালু করা হবে। এ কারণে ওয়েব ডেভেলপারদের এখন থেকেই নিজেদের সাইট HTTPS-নিরাপদ করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন ফিচারটি কার্যকর হলে অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে সতর্কবার্তা পাওয়া যাবে, ফলে অনলাইন নিরাপত্তা আরও জোরদার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১০

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১১

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১২

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৩

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৪

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৮

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

২০