প্রধান সংবাদ
Northmail24 Team
৫ নভেম্বর ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরিতে ২ লাখ ১ হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক, নীরা:
বিশ্ববাজারে বুধবার (৫ নভেম্বর) স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন ডলারের সামান্য পতন ও বৈশ্বিক বাজারে ঝুঁকি-এড়ানো (রিস্ক-অফ) প্রবণতা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকিয়ে দিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে স্পট গোল্ডের দাম ১.৩% বেড়ে প্রতি আউন্স ৩,৯৮১.২৭ ডলারে পৌঁছায়। আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৮% বেড়ে প্রতি আউন্স ৩,৯৯১.৯০ ডলারে লেনদেন হয়।

জুলিয়াস বেয়ার-এর বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, ইক্যুইটি বাজারের উচ্চমূল্য নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে দূরে সরে যাচ্ছেন। এতে স্বর্ণের দাম স্থিতিশীল থাকতে সহায়তা করছে।

ইউরোপে শেয়ারবাজার নিম্নমুখী, ডলারেরও পতন

ইউরোপীয় শেয়ারবাজার দুই সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা ইক্যুইটি মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন। এদিকে, ডলার সূচক সাম্প্রতিক তিন মাসের সর্বোচ্চে পৌঁছানোর পর ০.১% কমেছে, ফলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে।

দেশের বাজারেও স্বর্ণের নতুন দর ঘোষণা

একইদিন দেশে স্বর্ণের দামও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, বুধবার (৫ নভেম্বর) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

এর আগে শনিবার (১ নভেম্বর) ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হয়েছিল। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম তালিকা (প্রতি ভরি ১১.664 গ্রাম)

২২ ক্যারেট: ২,০১,৭৭৬ টাকা

২১ ক্যারেট: ১,৯২,৫৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৬৫,০৮১ টাকা

সনাতন পদ্ধতি: ১,৩৭,১৮০ টাকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০