প্রধান সংবাদ
Northmail24 Team
১০ নভেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ উপজেলা শহর এখন সিসি ক্যামেরার আওতায় নিজ কার্যালয় থেকেই বাজারের চিত্র পর্যবেক্ষণ করছেন ইউএনও প্রীতম সাহা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। এর মাধ্যমে এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা নিজ কার্যালয় থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করতে পারছেন।

জানা গেছে, ইউএনও কার্যালয়ে স্থাপিত মনিটরের মাধ্যমে বাজার, উপজেলা গেট, বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে, এই সিসি ক্যামেরা সিস্টেমের সঙ্গে সংযুক্ত স্পিকারের মাধ্যমে ইউএনও সরাসরি কথাও বলতে পারবেন। জরুরি পরিস্থিতিতে বা কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তিনি অফিস থেকেই বাজার এলাকায় উপস্থিত লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা দিতে পারবেন।

এ বিষয়ে ইউএনও প্রীতম সাহা বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি একটি আধুনিক উদ্যোগ। বাজারে বা শহরে কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে এখন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে শহরে চুরি-ছিনতাইসহ অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে।

কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, ভবিষ্যতে পুরো উপজেলা এলাকাকেই এ ধরনের সিসি ক্যামেরা নজরদারির আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০