
নীলফামারী প্রতিনিধি:রকি:
নীলফামারীর ডোমারে পৃথক দুটি ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মৃত বিরেন্দ্র নাথ রায়ের ছেলে ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০) এবং ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য ইস্তিক (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ইস্তিক ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাঙচুর মামলার নামীয় আসামি। অন্যদিকে, প্রদীপ চন্দ্র রায়কে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন