প্রধান সংবাদ
Northmail24 Team
১২ নভেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসির নতুন পরিকল্পনা: টেস্টে ১২ দল, ফিরছে ওয়ানডে সুপার লিগ

নিজস্ব প্রতিবেদক, নীরা:
একাধিক সদস্য দেশের আপত্তি ও নানা বিবেচনায় টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার আলোচনা আপাতত বন্ধ রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের পথে হাঁটছে সংস্থাটি।

ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, ২০২৭-২৯ মৌসুমের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মোট ১২টি দল অংশ নেবে। এর মধ্যে বর্তমান ৯ টেস্ট দল ছাড়াও আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ তিন সংস্করণে কিছু পরিবর্তনের প্রস্তাব উপস্থাপন করেন। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও আলোচনা হয়।

ওয়ানডে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে পুনরায় চালু হতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগ। ২০২৭ সাল থেকে এই লিগ নতুনভাবে শুরু করার চিন্তাভাবনা করছে আইসিসি। তবে এতে কতটি দল অংশ নেবে, তা এখনও নির্ধারিত হয়নি।

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের টুর্নামেন্ট হিসেবেই বজায় থাকবে। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সহযোগী সদস্য দেশগুলোর জন্য নতুন এক গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম চালুর প্রস্তাব এসেছে, যা অলিম্পিক বাছাইপর্বের মতো কাঠামো অনুসরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১০

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

১১

টানা চারদিন পর সোনার দাম কমেছে

১২

১৩

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

১৫

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

১৬

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

১৭

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

১৮

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

১৯

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

২০